ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করবে বিসিবি!

#

ক্রীড়া প্রতিবেদক

০১ জুন, ২০২৩,  5:05 PM

news image

২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর তো বিপিএলের নয়টি মৌসুম মাঠে গড়িয়েছে। গত এক দশকে ছেলেদের ক্রিকেটে উন্নতির পেছনে ফ্র্যাঞ্চাইজি এই লিগের বড় একটা অবদান আছে। তাই নারী ক্রিকেটারদের জন্য এবার বিপিএল আয়োজনের করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩১ মে) বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল একথা জানিয়েছেন। তিনি বলেন, 'এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।’ বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। যার ফলে ২০২১ সালের এপ্রিলে টেস্ট স্ট্যাটাস পেয়েছে টাইগ্রেসরা। কিন্তু এখনও কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। তাই ঘরোয়াতে সাদা পোশাকের ক্রিকেট যুক্ত করার সঙ্গে বয়সভিত্তিক দলেও কার্যক্রম বাড়িয়েছে বিসিবি নাদেল বলেন, 'বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট...আমরা স্কুল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের আক্ষেপ ছিল আমরা দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলছি না। এবার সেটা কেটেছে। চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি।' বর্তমানে আন্তর্জাতিক অঙ্গণে পুরুষ দলের ক্রিকেট বেশ এগিয়ে গেছে। সেই তুলনায় নারী ক্রিকেটর অগ্রযাত্রা বেশ পিছিয়ে রয়েছে। তবে এখন পুরুষ দলের তুলনায় নারী দলের কার্যক্রম কোনো অংশে কম নয় দাবি করেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই সংস্থার পরিচালক। তিনি আরও বলেন, 'খুলনায় যেটা হলো। আগামী বছর বা পরবর্তীতে যেটা করব, সেখানে হয়তো দলের সংখ্যা বাড়তে পারে এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এই কারণে এখন কিন্তু নারী ক্রিকেট, আগের ওই এক-দুইটা টুর্নামেন্ট বা দুই-একটা সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কার্যক্রম এখন কোনো অংশের কম নয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম