ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

নারী এশিয়া কাপ: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  4:20 PM

news image

এশিয়া কাপ মিশন শুরু হয়েছে টাইগ্রেসদের। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। তবে শুরুতে সহায় হয়নি ভাগ্য। টসে হেরেছে বাংলাদেশ। তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে। কিছুদিন আগেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতির দল। ওই আসরের সেমিফাইনালে থাইল্যান্ডকে পেয়েছিল বাংলাদেশ। আবারও সেই থাইল্যান্ডের সামনেই জ্যোতিরা। তাদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ট্রফি ঘরে রাখার মিশন। এর আগে কখনো টি-টোয়েন্টিতে থাই মেয়েদের কাছে হারেনি বাংলাদেশ। ৫টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে টাইগ্রেসরা।  

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, ঋতু মনি, সোহেলী আক্তার, সুবহানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা, জাহানারা আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম