ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হবে নির্ধারিত দিনেই: ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  10:02 PM

news image

সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন নির্ধারিত দিনেই (১৬ জানুয়ারি) হবে বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে বলা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।তিনি বলেন, নাসিক নির্বাচন আয়োজন না করার মতো পরিস্থিতি হয়নি। তাই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে ইসি। এর আগে, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে বলে সোমবার (১০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থীদের প্রচারণা চালানোর শেষ দিন ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। এ কারণেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। এদিকে ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, বুধবার নাসিক নির্বাচনে নিয়োগ পাওয়া প্রিসাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এর আগে করোনার বিধিনিষেধ জারি করার পরে দেশের বিভিন্ন এলাকায় ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম