ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  10:51 AM

news image

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবার সকালে মিছিল বের করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় মিছিলে আগতরা পালিয়ে গেলে আর কেউ গ্রেফতার হয়নি। এর আগে গতকাল মঙ্গলবার বিকালে শহরে অবরোধ সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল বের করে। এ ব্যাপারে সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম