ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  11:41 AM

news image

নারায়ণগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে বোরহানউদ্দিন নামের এক প্রবাসীর গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ভুক্তভোগীর মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ অর্থ, পাসপোর্টসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতির ঘটনাস্থলের সীমানা নিশ্চিতে ভুক্তভোগীকে দুই থানায় ছোটাছুটি করা লাগছে বলে জানা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বোরহানউদ্দিন চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে। জানা গেছে, প্রবাসী বোরহানউদ্দিন শুক্রবার ভোরে একটি মাইক্রোবাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে ক্রস করার সময় অজ্ঞাত ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার গাড়ি থামিয়ে দেন। এরপর ডাকাত সদস্যরা ভুক্তভোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা নগদ অর্থ, আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট ছিনিয়ে নিয়ে যান। এদিকে ডাকাতি এশিয়ান হাইওয়ে সড়কে ঘটা সত্ত্বেও সীমানা সমস্যার কারণে ভুক্তভোগীকে আইনি সহায়তা পেতে দুই থানায় ছোটাছুটি করা লাগছে। ঘটনার শিকার হয়ে প্রথমে তিনি সোনারগাঁ থানা পুলিশের দ্বারস্থ হন। সেখানে যাওয়ার পর ওই থানার উপপরিদর্শক (এসআই) রিফাতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল গিয়ে জানতে পারেন ডাকাতির স্থান বন্দর অংশে পড়েছে। পরবর্তীতে পুলিশ ভুক্তভোগীকে বন্দর থানায় রেফার করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি আমি শুনেছি। তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশের একটি টিমকে ভুক্তভোগীর সঙ্গে ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঘটনাস্থলটি সোনারগাঁ থানা অংশে নয়, বন্দর থানাধীন এশিয়ান হাইওয়ে রোডের মদনপুর বাজার এলাকায় পড়েছে। তখন আমরা ভুক্তভোগীকে বিষয়টি বন্দর থানায় অবহিত করতে বলি এবং আমি নিজেও বিষয়টি বন্দরের ওসিকে জানিয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়েছে কিনা তা বন্দর থানার ওসি ভালো বলতে পারবেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থলের ছবি দেখে মনে হয়েছে এটি বন্দর থানাধীন অংশে পড়েনি। এটি নিয়ে সন্দেহ থাকায় ভুক্তভোগীর সঙ্গে আমাদের টিমকে পাঠিয়েছি বিস্তারিত তদন্তের জন্য। তবে ঘটনাস্থল যেখানেই হোক আমাদের পক্ষ থেকে আইনি সহায়তা দিতে কোনো কার্পণ্য করা হবে না। প্রয়োজন হলে আমরা দুই থানার টিম একসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশন নিতে কাজ করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম