ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

নারায়ণগঞ্জে মহাসড়কে আগুন, যানবাহন ভাঙচুর

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  2:25 PM

news image

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সড়কে আগুন ও গাড়ি ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা সড়ক অবরোধ করলে যানচলাচল ব্যহত হয়। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় দলটির নেতাকর্মীরা অবরোধ সৃষ্টি করে। এ সময় মহাসড়ক অবরোধ করে কাভার্ডভ্যান ও সিএনজি ভাঙচুর করে তারা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে বিএনপি নেতাকর্মীরা সরে পড়ে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চলে যায় অবরোধকারীরা। একই সময় সোনারগাঁয়ে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এশিয়ান হাইওয়েতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তার আগে চাষাড়া আদমজী সড়কে মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ট্রাকে ভাঙচুর করা হয়। এ ছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সমমনা দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতিও ছিল বলে জানা যায়। তবে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ পুরো জেলাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে। এ ছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটের পেট্রোলিং অব্যাহত রয়েছে। যারা সড়কে নাশকতা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম