ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন শহরের অনেক এলাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:38 PM

news image

নারায়ণগঞ্জের খানপুর এলাকায় পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শহরের অনেক এলাকা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তিনি আরও জানান, দুটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলতে পারবেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে জানানো যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম