ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা

নারায়ণগঞ্জে বাসায় আগুন লেগে ৬ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৪,  5:01 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় লাগা আগুনে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাশীল বাঘপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু (১৩)। রনি হাওলাদার নামে তাদের এক স্বজন জানান, বাঘপাড়া এলাকায় টিনশেড বাসাটিতে সুখী ও তার পরিবার ভাড়া থাকেন। তার স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ১৬-১৭ দিন আগে তাদের একটি সন্তান হয়। তাদের সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, কি থেকে আগুন লেগেছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে ধারণা করছেন, গ্যাস থেকে অথবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, একজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম