ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২২,  4:37 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব (১৪) ফতুল্লা রেল স্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব তাদের মারধর করলে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহতের মা নাসিমা বেগম জানান, লোকমুখে খবর পেয়ে শুভ'র দোকানের সামনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সাকিব মাটিতে কাতরাচ্ছেন। এ সময় বড় ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে সাকিবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সাকিব ও তার বড় ভাই রাকিব দু’জনেই রেল স্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করেন। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যান। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম