ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৩ জন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  2:43 AM

news image

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দুমড়েমুচড়ে যাওয়া বাসটি রেললাইন থেকে সরিয়ে নিয়েছে। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনটির সরানো হয়েছে। পরে সেখান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রেলের লাইন মেনের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে পববর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম