ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:39 PM

news image

আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছে সাধারণ গ্রাহকরা। এ সময় আঞ্চলিক কার্যালয়ের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ কর্মসূচি পালন করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। এ সম নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসীর সহসভাপতি আঞ্জুমানা আরা আকসির,

সহসাধারণ সম্পাদক পপি রানি সরকার, সাংগঠনিক সম্পাদক বদরুল হক ও মহিলা সম্পাদিকা খোদেজা খানম নাসরীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে জ্বালানি গ্যাসের সংকট চলছে। এ সমস্যা সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও সমাধানে কোনো উদ্যোগ নেই। প্রতি মাসে নিয়মিত বিল দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। তিতাস কর্মকর্তাদের দুর্নীতির কারণে গ্যাসের এ অবস্থা। তাদের দুর্নীতি বন্ধ করতে হবে। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক বিপণন উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সমস্যার কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য, তাদের বেশি গ্যাস দিতে হচ্ছে। এই সমস্যা শুধু নারায়ণগঞ্জে নয়, পুরো বাংলাদেশের একই অবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম