ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  5:12 PM

news image

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া। তিনি বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রানা মিয়া বলেন, এটি একটি পুরাতন ভবন ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম