ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে মাকে গলা কেটে হত্যা করল ছেলে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২২,  6:57 PM

news image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার ওসি আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের হরিবাড়ি জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত মায়ের নাম সুস্মিতা (৫০)। ঘাতক ছেলের নাম মাজহারুল ইসলাম সজিব (৩০)। এ বিষয়ে ওসি আবুবকর সিদ্দিক জানান, সোমবার ভোরে ওই এলাকার আবদুল রফিকের ছেলে সজিব মা সুস্মিতাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম