ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২২,  11:51 AM

news image

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রবিবার (৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)। আহত হলেন জামাল মিয়া (৪২) দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাদের ৩ জনকে মৃত ঘোষণা করেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ওমর ফারুক নামে এক ব্যক্তি জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল অটোরিকশাটি। ৮ জন যাত্রী ছিল রিকশাটির মধ্যে। হঠাৎ ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি ৪ জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর একজন ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ৩ টি মর্গে রাখা হয়েছে। আহত জামাল মিয়াকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। স্থানীয় একটি পোশাক কারখানার লাইন চিফ তিনি। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। অটোচালক আবু হানিফের ছোট ভাই মো. রতন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় থাকেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম