ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

নারায়ণগঞ্জে চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  2:57 PM

news image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আহমেদ (৩২)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াপাড়া গ্রামে এক ব্যক্তি দোকারঘর নির্মাণ করছিল। সকল ৯টার দিকে সোহেল তার তিন সহযোগিকে নিয়ে বালিয়াপাড়া সায়েমের কাছ থেকে চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে মারধর করলে স্থানীয়রা গিয়ে গ্রামের মসজিদের ইমামকে অবহিত করে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। পরে বিক্ষুদ্ধরা সোহেলকে ঘেরাও করে গণপিটুনি দিলে সোহেল ঘটনাস্থলেই নিহত হয়। তবে পালিয়ে যায় তার সহযোগিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন, নিহত সোহেল ও তার সহযোগিদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। তবে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনার তদন্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম