ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

নামাজরত অবস্থায় প্রাইভেটকার চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২২,  4:52 PM

news image

ময়মনসিংহ নগরীর গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক যুবক নামাজরত অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে নগরীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (৭ নভেম্বর) ওই এলাকায় এ ঘটনা ঘটনা। মৃত ব্যক্তি নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫)। তিনি পেশায় একজন প্রাইভেটকারচালক ছিলেন। এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ খোরশেদুল সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে সুমন আসরের সময় ফরজ নামাজে শরিক হতে পারেননি। পরে মসজিদে একা নামাজ আদায় করছিলেন তিনি। এ সময় সিজদায় গিয়ে সুমন উঠতে পারেননি। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম