ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  9:48 PM

news image

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ বাংলাদেশি চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি জড়িত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব। অপহৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)। লেফটেন্যান্ট সারতাজ বিন সোহরাব বলেন, ‘সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান চার জেলেকে নিয়ে ট্রলারসহ নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোট যোগে আসা সশস্ত্র ব্যক্তিরা ট্রলারটি ঘিরে ফেলে। পরে জেলেসহ ট্রলারটি মিয়ানমার অভ্যন্তরে নিয়ে যায়।’ তিনি জানান, ঘটনার বিষয়ে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিজিবি ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছে এবং নাফ নদীতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জনপ্রতিনিধি ও স্থানীয়দের কাছ থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।’তিনি আরও বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।’বিজিবি ও কোস্টগার্ড সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বলে ইউএনও নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম