ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাফ নদীতে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত, আহত দুই

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুলাই, ২০২৪,  11:52 AM

news image

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তে লালদিয়ার চর নামক স্থানে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত এবং দুইজন আহত হয়েছেন। রোববার (৭ জুলাই) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পয়েন্টের নাফ নদীর ওপারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জোবায়ের (১৯) টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ হামিদের ছেলে। আহতরা হলেন- লেদা ২৪ নম্বর ক্যাম্পের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জাবের ও ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। তারা পেশায় কাঁকড়া শিকারি। তারা দুপুরের দিকে ক্যাম্প থেকে বের হয়ে ওই স্থানে কাঁকড়া শিকার করছিলেন। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ হামলা করেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি নৌ পুলিশের বরাত দিয়ে বলেন, তারা ওখানে কাঁকড়া শিকার করছিলেন। মাইন বিস্ফোরণে তিনজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ জুবায়ের মারা যান। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও আরও বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান বলেন, নিহত ব্যক্তি মো. জুবাইর গুরুতর আহত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম