ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

নাপিত্তাছড়া ঝরনায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২২,  2:50 PM

news image

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ের নয়দুয়ারিয়া এলাকার পাহাড়ের নাপিত্তাছড়া ঝরনায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, গত রোববার চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে একসঙ্গে দুই ভাই ও তাদের এক বন্ধুকে নিয়ে ঘুরতে যায় মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায়। পরে টানা বৃষ্টিতে প্রবল স্রোতে তিন পর্যটক পানিতে তলিয়ে যায়। তাদেরকে আর খুঁজে পাওয়া যাইনি। গত রোববার (১৯ জুন) বিকেলে তারা তিনজনই নিখোঁজ হলে দিবাগত রাতে ঝরনা থেকে একজন মো. ইশতিয়াক (২০), নিখোঁজ দুই সহোদর তানভীর (২০) ও তারেকের (২১) মধ্যে তানভীরের মরদেহ একটি ছড়া থেকে গতকাল সোমবার বিকেল এবং মঙ্গলবার সকালে তানভীরের ছোট ভাই কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তারেকের মরদেহ একটি খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজের ৪০ ঘণ্টার মধ্যে ৩ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মো. তানভির (২০) ও তারেক (২১) এবং একই এলাকার বাসিন্দা জনতা ব্যাংকের জিএম জাকারিয়ার ছেলে মো. ইশতিয়াক (২০) । মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনার দিন বিকেলে একজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ১ জনের মরদেহ উদ্ধার করার পর মঙ্গলবার আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম