ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নানা কর্মসূচির মধ্যদিয়ে হবিগঞ্জ মুক্ত দিবস পালন

#

০৭ ডিসেম্বর, ২০২৫,  3:29 AM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: ‘হবিগঞ্জ মুক্ত দিবস–২০২৫’। দিবসটি উপলক্ষ্যে সকালে শহরের প্রতীকী স্মৃতিস্তম্ভ ‘দূর্জয়, হবিগঞ্জ’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা র‍্যালিতে অংশ নেন। শহরজুড়ে ছিল দিবসটির তাৎপর্য তুলে ধরা নানা শ্লোগান এবং ব্যানার-পোস্টারের সমারোহ। এরপর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার। তিনি তাঁর বক্তব্যে বলেন, হবিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস বীরত্ব, ত্যাগ আর আত্মমর্যাদার অনন্য দলিল। এই দিনের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্যে বলেন যে, ০৬ ডিসেম্বর হবিগঞ্জবাসীর গৌরবের দিন। মুক্তিযুদ্ধের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আগামীর প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে গম্ভীর কিন্তু আবেগময় পরিবেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম