ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নাটোরে ২ বাসের সংঘর্ষে নিহত ৭

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২২,  5:50 PM

news image

নাটোরের বড়াইগ্রামে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলার মহিষভাঙা এলাকার বনপাড়া-হাটিকুমড়ুল সড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসের যাত্রী। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তিনি বলেন, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান শফিকুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম