ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’ কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা

নাটোরে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  8:08 PM

news image

নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্তপ্রায় এক নীলগাই উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দয়রামপুর ইউনিয়নের কলাবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের বাঘাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া চাঁদপুর এলাকায় বিলের মধ্যে একটি নীলগাইটি ঘোরাফেরা করতে থাকে। যা দেখতে অন্যরকম অথচ গরুর মত। এ সময় স্থানীয়রা এই নীলগাইটিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত নীলগাইটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও জানান, রাজশাহী বনবিভাগ ও বন্যপ্রাণি পরির্দশন, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেয়া হয়েছে তারা আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম