ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

নাটোরে বিএনপি ও পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২১,  6:15 PM

news image

নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন দলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের জমায়েতের একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদেরকে সমাবেশ করতে বাধা দেয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, দৈনিক যুগান্তেরর নাটোর প্রতিনিধি শহিদুল সরকার ও বাংলাভিশনের নাটোর প্রতিনিধি কামরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম