ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাটোরে বাবার সামনেই বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  2:12 PM

news image

নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে ইমতিয়াজ।

তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন বলেন, শনিবার সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ। তবে সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি জংশন স্টেশনে পৌঁছায়। নাস্তার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ও ছেলে। তিনি আরও জানান, বাবা-ছেলে নাস্তা শেষ করার আগেই ট্রেন ছেড়ে দেয়। এ সময় দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ছেলে। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম