ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:35 PM

news image

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন (৪৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি ও মো. কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারি তেল পাম্পের সামনে ও একই সড়কের আইড়মাড়ি ব্রিজের কাছে এ দুই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন বড়াইগ্রাম মাদরাসা মোড়ের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ও কামাল শেখ  গুরুদাসপুর উপজেলার পৌরসদরের চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার মৃত আহাদ আলী শেখের ছেলে। তিনি চাঁচকৈড় বাজারের নেট ও বস্তা বিক্রেতা ছিলেন। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বেলাল হোসেন গত রাতে বনপাড়া বাজারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারি তেল পাম্পের সামনে পৌছালে অজ্ঞাত যানবাহন পেছন দিক থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে সকালের দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি ব্রিজের কাছে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কালাম শেখ। এ অবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম