ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে নলডাঙ্গায় ইউপি সদস্য খুন

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুলাই, ২০২২,  4:50 PM

news image

পারিবারিক কলহের জের ধরে নাটোরের নলডাঙ্গায় মো. আব্দুল আলিম (৪৫) নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন। এ ঘটনায় ছুরিকাহত স্ত্রী রিমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ইউপি সদস্য আব্দুল আলিম উপজেলার মাধনগর গ্রামের মৃত তাহেরের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। রিমা বেগম নিহত আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী ও মাধনগর জোয়ানপুর গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম