ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:54 AM

news image

নাটোরে ট্রেনে কাটা পড়ে সমীর কুমার কুণ্ডু (৫৯) নামে এক সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও সাবেক ফুটবলার নিহত হয়েছেন।  শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফরমে রাজশাহীগামী চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।  নিহত সমীর কুমার কুণ্ডু শহরের কাপুড়িয়াপট্টি এলাকার তারেকেশ্বর কুন্ডুর ছেলে। তিনি নাটের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে একজন সহকারি স্বাস্থ্য পরিদর্শক। বর্তমানে তিনি হালসা ইউনিয়ন কেন্দ্রে কর্মরত ছিলেন। নাটোর রেলওয়ে স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, আজ শনিবার সকাল ৮টার সময় তিতুমীর ট্রেন প্লাটফরম ছেড়ে যাওযা পরে ১নং লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন একটি মরদেহ দেখতে পায় উপস্থিত লোকজন।

বিষয়টি জানার পর নাটোর ফায়ার সার্ভিস ও সান্তাহার রেলওয়ে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাইনের ওপর থেকে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সমীর আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর। এরপর পুলিশের মাধ্যমে জানতে পারেন ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা গেছেন। সাবেক ফুটবলার ও নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, তারা এক সাথে ফুটবল খেলতেন। এছাড়া সমীর কুণ্ডু ভাল ব্যাডমিন্টনও খেলতেন।  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সমীর। সুস্থ্য হওয়ার পর সম্প্রতি তিনি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি নিয়মিত অফিসে যেতেন এবং স্বাভাবিকভাবেই চলাচল করতেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি শফিউল আযম জানান, খবর পাওয়ার পর নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লাশ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম