ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নাটোরে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৬,  4:47 PM

news image

নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকার নিজ বাড়ির কাছে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রেজাউল সিংড়ার কামারপাড়া সাবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসীরা রেজাউল করিমের বাড়ির সামনে এসে তাকে ডাক দেয়। তিনি বাড়ির বাইরে বের হলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইফতেখায়ের আলম জানান, সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক বাড়িতে আগুন দিলে পুড়ে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম