ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

নাটোরে ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২২,  4:58 PM

news image

নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ৫টি শক্তিশালী বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আরও ৮টি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করেছে। এসময় পুলিশ ওহাব মন্ডল নামে বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে। নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, গত সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এই খবর পাওয়ার পর পুলিশ দ্রুত সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে জনৈক রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে ৮টি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ওহাব মন্ডল নামে বিএনপি সমর্থক একজনকে আটক করা হয়। এর আগে ৫টি বোমা বিস্ফোরিত হয়েছে বলে পুলিশকে জানায় স্থানীয়রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম