ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া

নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে এসিডে ঝলসে দিলো বখাটে

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২১,  4:54 PM

news image

নাটোরে দিনা খাতুন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মুখে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে স্থানীয়রা জানালেও স্বীকার করেননি সদর থানার ওসি। রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দিনা খাতুন ডাঙ্গাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি চলতি বছর রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এসিড নিক্ষেপকারীদের মধ্যে একজনের নাম মুহিন। সে পার্শ¦বর্তী দত্তপড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মুহিনের সহযোগীদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থী দিনা খাতুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম