ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

নাটোরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২২,  10:46 AM

news image

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ২ জনে দাঁড়ালো। সোমবার (১০ অক্টোবর) সকালে রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আহত রুহুল আমিন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন। সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার বলেন, রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন। তবে রাজপাড়া থানা থেকে তাদের বিষয়টি জানানো হয়নি। এর আগে এ ঘটনায় আফতাব হোসেন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। তিনি স্থানীয় সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালান। ওই হামলার কিছু সময় পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে গিয়ে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আফতাবের সারা শরীরে জখম করেন তারা। পরে স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জামতলী বাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই আফতাবের মৃত্যু হয়। সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতার বলেন, ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম