ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি

নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৩,  8:23 PM

news image

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুুর হিজলী পাবনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার পিতা ওই এলাকার মৃত আদম আলী মুনশী। স্থানীয়রা জানান, ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে। আগুন দেখে তাকে ডাকলেও ঘুম ভাঙাতে পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার করেন।  বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি। তিনি মানসিক রোগী ছিলেন, এজন্য আগুন তাপানোর অভ্যাস ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাপানোর আগুন থেকে এ ঘটনার উৎপত্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম