ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নাটকীয় জয়ে মেসির যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু

#

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০২৩,  4:41 PM

news image

নাটকীয় এক জয় দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শেষ সময়ে দারুণ এক ফ্রি-কিক থেকে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে টানা দেড়মাসের জয়খরা কাটালো ইন্টার মায়ামি। লিগ কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে দলটি।  ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে শুরুর একাদশে রাখা হয়নি দুই নতুন মুখ লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসকে। তবে, এদিন এক অন্যরকম ইন্টার মায়ামিকে দেখলো ভক্তরা। প্রথমার্ধেই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে আধিপত্য রেখে খেলতে শুরু করে তারা। ম্যাচের ৪৪ মিনিটে ডিবক্সের ভেতর থেকে দারুণ এক গোলে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ফিনল্যান্ডের রবার্ট টেইলর। বামপ্রান্ত থেকে বল পেয়ে ডান পায়ের কোণাকুণি শটে দলকে লিড এনে দেন এই উইঙ্গার (১-০)। 

বিরতির পর ম্যাচের ৫৪ তম মিনিটে ইন্টার মায়ামির ১০ নাম্বার জার্সিতে মাঠে নামলেন দলের নতুন অধিনায়ক লিওনেল মেসি। সাথে আরেক নতুন সাইনিং সার্জিও বুসকেটস। তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬৫ মিনিটে কর্নার থেকে পাওয়া আক্রমণে ক্রুজ আজুলকে সমতায় ফেরান মেক্সিকান উইঙ্গার উরিয়েল আন্টুনা (১-১)। আক্রমণভাগে মেসির উপস্থিতিতে কিছুটা হলেও সুবিধা আদায় করে নিয়েছিলো ইন্টার মায়ামি। এরই সুবাদে ম্যাচের যোগ করা সময়ে ফ্রিকিক পায় ইন্টার মায়ামি। সেখান থেকেই বাঁ পায়ের দারুণ এক ফ্রিকিকে দলকে জয় এনে দেন মেসি (২-১)। এই জয়ের ফলে লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করলো ইন্টার মায়ামি। লিগ কাপের গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড। আগামী ২৬ তারিখ এই মাঠেই দলটিকে আতিথ্য দিবে ইন্টার মায়ামি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম