ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

নাচোলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

#

১২ জুন, ২০২৩,  5:17 AM

news image

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের বকুলের ছেলে আকাশ (২২)। আহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দিটোলা দ্বারিয়াপুরের  জাকারিয়ার ছেলে মাহফুজ (১৭)। নয়ন (২৫) ও নাজিম (২৫)। তাৎক্ষণিক এ দুজনের পিতার নাম পাওয়া যায়নি। নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিন্টু রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রতিবেদক কে। জানা গেছে, ৯ জুন শুক্রবার বিকেল ৫ টার দিকে ২ টি মোটরসাইকেলে ৪ জন আরোহী গোরবাতলা হতে গোমস্তাপুর যাবার পথে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর মোড়ে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে আকাশ নিহত হয়।   এ সময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস, নাচোল থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম