ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

নাচোলে অজু করার সময় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২২,  9:23 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফজরের নামাজের জন্য অজু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারস্থ নিজ বাসভবনে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম মো. সাদির আহমেদ ভুলু (৬২)।

তিনি ফতেপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছেন। তার ছেলে ফিরোজ কবির সুমন জানান, গ্রামের একটি তাফসীর মাহফিল থেকে ভোররাতে বাড়িতে ফেরেন তার বাবা। পরে ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে বাথরুমে পড়ে হার্ট অ্যাটাক করেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। নাচোল থানার ওসি মতিউর রহমান জানান,‘ চেয়ারম্যান সাদির আহমেদ ভুলুর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেও তিনি একবার স্ট্রোক করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম