ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নাগেশ্বরী দুধকুমার নদীতে নৌকাডুবিতে একজন নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৩,  8:56 PM

news image

নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৌকা ডুবিতে একজন নিখোঁজ হয়েছে বলে জানাগেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়া ঘাটে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল ৯ ঘটিকায় সময়  ঘাটের নৌকাটি দুধকুমার নদীর পারাপারের জন্য পুর্ব পার থেকে নৌকা ভর্তি লোক নিয়ে পশ্চিম পার আসতেছিলো। নৌকা ছাড়ার পর পরই এ দুর্ঘটনা টি ঘটে। নৌকা ডুবিতে এ পর্যন্ত একজন  নিখোঁজ আছে বলে জানাগেছে। নিখোঁজ মহিলা নালো (তার ডাক নাম) বামনডাঙ্গার তেলিয়ানির গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। সে তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার কাজ চালায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান জানান, সংবাদ পেয়ে আমি ঘটনা স্থলে পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রংপুর থেকে ডুবারু নিয়ে এসে উদ্ধার কাজ চালানো হয়, কিন্তু মহিলার লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া গেলে তার ব্যবস্থা করা হবে। স্থানীয়রা জানায়, নৌকাটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোকজন ও যানবাহন নেয়ার কারণে এ দুর্ঘটনা হয়েছে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম