ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে গবেষণা বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে ধরে নির্যাতন; নিহত ২ আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল ৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

নাগেশ্বরীতে চাঞ্চল্যকর বাচ্চু হত্যা মামলার ২ ঘন্টা পুর্বেই হত্যায় জড়িত ২ আসামী গ্রেপ্তার

#

নাগেশ্বরী প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  4:22 AM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাট কাটতে গিয়ে নিখোঁজ আব্দুর রাজ্জাক বাচ্চু(৪২)র হত্যা মামলা দায়েরের ২৪ ঘন্টার পুর্বেই হত্যায়  জড়িত ২ আসামীকে  গ্রেপ্তার করছে   নাগেশ্বরী থানা পুলিশ। ঘটনায় জানাগেছে নাগেশ্বরী পৌরসভার বদিজামালপুর গ্রামের মৃত কয়ছার আলীর পুত্র আব্দুর রহমান বাচ্চু গত ২৫ জুলাই  মোসলিয়ার পাড় নদীর পাড়ে তার জমিতে পাট কাটতে গিয়ে নিখোঁজ হয়। বাচ্চু বাড়িতে না ফেরায়   নিখোঁজ বাচ্চু মিয়ার স্বজনরা নাগেশ্বরী থানায় একটি জিডি করে জিডি নং ১১৮৯,তারিখ ২৬ জুলাই ২০২২ ইং। জিডির সুত্র ধরে নাগেশ্বরী থানার এসআই আশরাফুৎদৌলা তদন্ত করাকালীন ২৮ জুলাই পয়ড়াডাঙ্গা মুছলিয়ারপাড়া মৃত আলহাজ রিয়াজ উদ্দিনের পুত্র নুরুল আমিনের জমিতে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে  ২৯ জুলাই নিহত বাচ্চুর স্ত্রী মোছাঃ লিলি খাতুন  একই গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আবু মুসাসহ অজ্ঞাত আরও ২/৩ জনের নামে জমিবন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে মর্মে দঃবিঃ৩০২/২০১ ধারায়  নাগেশ্বরী থানায় একটি এজাহার দায়ের করেন যার নং ১৪।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানের বিচক্ষণতায় ৩০ জুলাই রাতে প্রথমে আাসামী আবু মুসাকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ২.৩০ মিনিটে আল আমিন নামে আরও একজনকে গ্রেপ্তার করে।পরে গ্রেপ্তারকৃত আসামীরা বাচ্চু হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিলে   আদালতে কাঃ বিঃ১৬৪ ধারায় জবান বন্দী প্রদান করার পর তাদের জেলহাজতে প্রেরন করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান,বাচ্চু হত্যায় জড়িত মুল আসামী আবু মুসাসহ আল আমিনকে  গ্রেপ্তারের পর হত্যার মুল রহস্য উদঘাটন পুর্বক জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম