ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

নাগেশ্বরীতে প্রতিবন্ধী ছেলেকে বলাৎকার ২৫ হাজার টাকায় রফা দফা

#

নাগেশ্বরী প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  12:48 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫০ বছরের বৃদ্ধ কর্তৃক ৭ বছরের প্রতিবন্ধী ছেলেকে বলাৎকারের  ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মধ্যশ্রিপুর গত ৮সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ঘটেছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করতে চাইলে স্থানীয় ইউপি সদস্য শাহ জালাল ও কিছু মহত আপোস মীমাংসার কথা বলে সময় পার করছে বলে জানাগেছে। স্থানীয় সুত্রে জানাগেছে, হাসনাবাদ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মধ্যে শ্রীপুর বাহির কুটির মৃত্যু ঘুঘু মিয়ার পুত্র মকবুল হোসেন (৫০) গতকাল বিকেলে একইগ্রামের পার্শ্ববর্তী শহিদুল ইসলামের প্রতিবন্ধী ছেল রাসেল (৭) কে জোর পূর্বক বলাৎকার করে। জানাগেছে শারীরিক প্রতিবন্ধী রাসেলের মা অসুস্থতার কারনে বাবা চিকিৎসার জন্য বাহিরে গেলে, ফাকা বাড়ীতে রাসেলকে একা পেয়ে মকবুল মিয়া বলাৎকার করে।  পরে প্রতিবন্ধীর বাবা মা বাড়িতে আসলে সে তার বাবা মাকে ঘটনা খুলে বলে। ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিয়ে সু-বিচার না পাওয়ার আশংকা প্রকাশ করেছে। শহিদুলে বাড়ি মুলত  নাগেশ্বরী পৌরসভার আরাজিকুমরপুর, সে ভূমিহীন হওয়ার কারণে হাসনাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে  ইউনুস আলীর জায়গায় বাড়ি করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় শাহ জালাল মেম্বার, সাবেক মেম্বার তৈয়ব আলীর নেতৃত্বে ৯ সেপ্টেম্বর শ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে শালিসি বৈঠকে বলাৎকারকারী মকবুল মিয়াকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে। পরবর্তীতে পাচ হাজার টাকা মাফ দিয়ে পচিশ হাজার টাকায় রফা দফা করেন। ভুক্তভোগী শহিদুল মিয়া জানায় আমি কোন টাকা পয়শা পাইনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম