ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

নাগেশ্বরীতে দাদন ব্যবসায়ীর হামলায় এস.এস.সি পরীক্ষার্থী মেয়ে ও মা আহত

#

নাগেশ্বরী প্রতিনিধি

২৯ মে, ২০২২,  10:47 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দাদন ব্যবসায়ীর হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে টেপার কুটি চ্যাতনার পাড় গ্রামের অসহায় দিন মজুর নজরুলের বসত বাড়ীতে সঙ্গবদ্ধ অসাধু দাদন ব্যবসায়ীর হামলায় ভাংচুর ও মা মেয়ের উপর শারিরিক নির্যাতন চালায়।

আহত মা বেলী বেগম ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে রোজিনা খাতুন জানায় করোনাকালীন সময় কাজ কর্ম না থাকায় সংসার চালাতে নোয়ানাটারী গ্রামের দাদন ব্যবসায়ী মজনু মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়া হয় এবং প্রতি মাসে তা সুধে আসলে পরিশোধ করে আসছি। হঠাৎ করে গত বৃহ:পতিবার রাত ৮টার দিকে মজনু মিয়া স্বদলবলে বাড়ীতে এসে চারগুন টাকা বেশী দাবী করে তা দিতে অস্বীকার করায় তারা আমাদেরকে মারধর করে এবং বাড়ী ঘর ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা একটি এলিডি টিভি দুটি মোবাইল ফোনসহ টিউবওয়েল খুলে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলার বিষয়ে আমাদেরকে মামলা না করার হুমকি দিচ্ছে তারা। মামলার বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায় মেডিকেল সার্টিফিকেট নিয়ে এলে মামলা নেয়া হবে বলে জানায় কচাকাটা থানার ওসি ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম