ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নাগেশ্বরীতে জনতার হাতে ভারতীয় গরু আটক

#

০৫ জানুয়ারি, ২০২৫,  1:23 PM

news image

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারতীয় ৬টি গরুসহ দুই জনকে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে কাল গভীর রাতে নারায়নপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে পাড় হয়ে আসা ছয়টি গরু নৌকা যোগে নুনখাওয়া ঘাটে পৌঁছিলে স্থানীয় জনতা আটক করে চকিদার ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের হাতে তুলে দেয়। এ বিষয়ে চেয়ারম্যান জাতীয় জরুরী সেবায় ফোন দিয়ে ব্যবস্থা নেয়ার কথা বললে তারা নাগেশ্বরী থানা সংবাদ দেয়, পরবর্তীতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি টহল বাহিনী গিয়ে ছয়টি গরু ও দুই জন আসামি আটক করে। আসামী দুই জন নারায়নপুর ইউনিয়নের চৌদ্দ ঘুড়ি গ্রামের নজর আলীর ছেলে শহিদুল ইসলাম ও হানিফ আলীর ছেলে জমসের আলী। এ বিষয়ে থানায় একটি চোরাই মামলা হয়। মামলা নং-৪ । বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ জানায় মহামান্য আদলতের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম