ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

নাগেশ্বরীতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত

#

১৮ নভেম্বর, ২০২১,  10:56 AM

news image

নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল বিকাল ৫ঘটিকার সময় নাগেশ্বরী প্রশাসন স্কুল এন্ড কলেজের হল রুমে ২৮ নভেম্বর উপজেলার ইউনিয়ন পরিষদের  নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব,নাগেশ্বরী ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী সার্কেল সুমন রেজা, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ নবিউল ইসলাম। এ ছাড়াও সকল ইউনিয়নের  চেয়ারম্যান ,সদস্য ও মহিলা সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন। উল্লেখ্য, জেলা নির্বাচন কর্মকর্তা জানান যে, নেওয়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী এন্তাজ আলী মৃত্যু বরণ করায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। সদস্য ও মহিলা সদস্য পদে নির্বাচন  যথারীতি অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম