ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

নাগেশ্বরীতে এক যুগ ধরে ঝুঁকি পুর্ণ ব্রিজ দিয়ে পারাপার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  5:26 PM

news image

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রায় এক যুগ ধরে ঝুঁকি পূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে দুই ইউনিয়নের লোকজন। উপজেলার নেওয়াশী ইউনিয়নের ভিতর কুটি গ্রামের  বুড়ির ছাড়া নদীর উপর নির্মিত ব্রিজটি তৈরি হয় প্রায় ত্রিশ বছর পুর্বে। বর্তমানে এই ঝুঁকি পূর্ণ ব্রিজটি দিয়ে মানুষ পারাপারে প্রায়ই দুর্ঘটনায় পরতে হচ্ছে। একটু ভারী যানবাহ ব্রিজের উপর উঠলে ব্রিজটি কেপে ওঠে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় হওয়ার আসংকা করছে এলাকাবাসী। বুড়ীর ছড়ার পারের মল্লিক হোসেন বলেন, আমি বাই সাইকেল নিয়ে এই ব্রিজ থেকে পরে গিয়ে গুরুতর অসুস্থ হই। স্থানীয় নুর জামাল বলেন, কিছু দিন পূর্বে একটি অটোরিকশা পরে গিয়ে অনেক লোকের ক্ষয়ক্ষতির হয়। জাহিদুল ইসলাম জানায় এই ব্রিজ দিয়ে ফুলবাড়ি নেওয়াশী, হাসনাবাদ গোবর্ধনেরকুটির হাজার হাজার লোকজন ও শিক্ষার্থী চলাচল করে। ভয়ে সাইকেল থেকে নেমে হেটে যায় শিক্ষার্থীরা। এখানে একটি নতুন ব্রিজ তৈরি করে এলাকার মানুষের দুর্ঘটনা থেকে রক্ষা করার দাবি জানায় এলাকাবাসী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম