ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাগেশ্বরীতে আষাঢ় মাসের ঝরে লণ্ডভণ্ড বসত বাড়ি

#

নাগেশ্বরী প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  9:52 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আষাঢ় মাসের ঝরে লন্ডভন্ড হয়েছে মানুষের বসত বাড়ি। গতকাল গভির রাতে মুশলধারে বৃষ্টি আর প্রচন্ড বাতাসে নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় ঘরবাড়ী লণ্ডভণ্ড হয়ে দিশেহারা মানুষ। উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধনেরকূটি ফকিরের হাট মাস্টার পাড়া ইব্রাহিম আলীর বাড়ীর ঘরের চালির উপর বিশাল আকারের একটি নিম গাছ পরেগিয়ে ঘরের ব্যপক খয় ক্ষতি হয়েছে। এছাড়াও মুছুল্লি পাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার বাড়িতে ২টি আমগাছ পরে যায়। রাস্তার গাছ পরে যাওয়ায় মানুষের চলাচলের অসুভিধার সৃষ্টি হয়। ইব্রাহীম আলীর বাড়ীর পাশ দিয়ে পল্লী বিদ্যুত এর লাইনের উপরে গাছ পরে গিয়ে বিদ্যুৎ এর তার ছিরে যায়। বর্তমানে এলাকাটি মানুষ আতংক নিয়ে চলাচল করছে। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা সাদেকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তার চলাচল স্বাভাবিক করার জন্য দ্রুতগতিতে গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। আনিছুর রহমান মাস্টার বলেন অল্পের জন্য ঘরের মানুষ প্রানে রক্ষা পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম