নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
০৮ ডিসেম্বর, ২০২২, 12:58 PM
নিজস্ব প্রতিনিধি
০৮ ডিসেম্বর, ২০২২, 12:58 PM
নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন
নাগেশ্বরী প্রতিনিধি: "সবার মাঝে ঐক্য গড়ি,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারভিজান পক্ষে ২০২২ উপলক্ষে গতকাল সকাল ৯ঘটিকার কুটি পয়রাডাঙ্গা ব্র্যাক অফিসের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগ এ মানববন্ধন পালন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম এরিয়া ম্যানেজার (দাবী), শহিদুল ইসলাম এরিয়া ম্যানেজার (প্রগতি), দুলু মিয়া এয়াসোসিয়েট অফিসার (সেলপ)। এ ছাড়াও মানববন্ধনে নাগেশ্বরী অফিসের সকল কর্মসূচির কর্মীগণ সহ অত্র এলাকার স্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন।