ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল আরও ৬ দেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  10:28 AM

news image

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। এমতাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর আরও ছয় দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হল- যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। এদিকে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দেওয়ার মধ্যেই পোল্যান্ডে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ সামরিক ঘাঁটি থেকে ৮২ এয়ারবোন ডিভিশনের সেনাদের পোল্যান্ডে পাঠানো হচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই তাদের পোল্যান্ডে মোতায়েন করা হবে। মার্কিন কর্মকর্তারা জানান, মূলত ন্যাটো সেনাদের সাহায্য করতেই তাদের সেখানে পাঠানো হচ্ছে। এছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের। তথ্যসূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম