ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

#

১৫ এপ্রিল, ২০২৫,  5:57 PM

news image

নোয়াখালীর বেগমগঞ্জে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে নাগরদোলায় তুলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী সাকিব হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজারের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। নিহত লাকী বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লির মনছুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া বেদেপল্লির মঙ্গল মিয়ার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে পারিবারিকভাবে সাকিবের সঙ্গে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১৫ দিন আগে সে শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসে। রবিবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিব তার স্ত্রীকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে নিজের ব্যবহৃত একটি মুঠোফোনে ভেঙে ফেলে এবং নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে। সোমবার সন্ধ্যার দিকে লাকীর স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিন উদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে নাগরদোলায় ওঠে। নিহতের মা শেফালী বেগম বলেন, নাগরদোলায় থাকা প্রত্যক্ষদর্শী এক নারী আমাকে বলেছে, নাগরদোলায় থাকা অবস্থায় একপর্যায়ে সাকিব লাকীর গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় সাকিব। সেখানে চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সাকিব হোসেনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম