ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২,  6:23 PM

news image

রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জুনায়েদ বুগদাদী (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের আতাউর রহমান জুয়েলের ছেলে জুনায়েদ। পরিবারের সঙ্গে তেজগাঁও পূর্ব নাখালপাড়ার থাকতো। বাবা আতাউর কাপড় বিক্রেতা। মা হাজেরা আক্তার জোনাকি। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় সে। হাসপাতালে জুনায়েদের ফুফু আমেনা আক্তার জানান, নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল জুনায়েদ। সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে। এর ৫ মিনিট পরই তারা খবর পান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে জুনায়েদ। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি বলেন, স্থানীয়দের কাছে শুনতে পেরেছি, ট্রেন আসার সময় একটি ছেলে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। তখন জুনায়েদ তাকে টান দিয়ে সরিয়ে দেয়। তখনই ওই ট্রেনের ধাক্কায় সে নিজে আহত হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‌) ফেরদাউস আহ‌ম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম