ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি না, সজাগ আছি: রেজাউল করিম

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  8:34 PM

news image

নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন না জানিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমনোই পীর) বলেছেন, সজাগ রয়েছেন। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে তারা প্রস্তুত। শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টরা মানুষের মতো আচরণ করেনি। চোরের দিক দিয়ে দেশ পুরস্কার পেয়েছে। দুর্নীতিতেও পেয়েছে।’ পাশের রাষ্ট্রের হিংস্র নজর রয়েছে দাবি করে চরমনোই পীর বলেন, ‘সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি। এটাই ইসলাম আমাদের শিখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কখনওই পরগাছা হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে।’ বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন মুফতি রেজাউল করিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম