ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ এপ্রিল, ২০২২,  4:54 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্থানীয় বাসিন্দা ও প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সোকোতো প্রদেশের গভর্নর আমিনু তাম্বুওয়াল জানিয়েছেন, নৌকাটি ৩৫ জন আরোহী বহন করছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন নারী। দুর্ঘটনার পর ডুবুরিরা ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হন। রয়টার্স বলছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এই সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে থাকে এবং নৌকাডুবিতে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম