ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২১,  6:17 PM

news image

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কানো রাজ্যে নৌকা উল্টে ডুবে গেলে অন্তত ২৯ জন মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নৌকাটি নদীতে ডুবে যায়। কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ আব্দুল্লাহি বলেন, ২৯টি মরদেহ উদ্ধার করেছি। নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এদিকে সাত ছাত্রকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা আমিনু বেল্লো গোগোরি। গত মাসে দেশটির জিগাওয়া রাজ্যে নৌকাডুবির ঘটনায় সাত শিশুর মৃত্যু হয়। এছাড়া জুনে সোকোতো রাজ্যে ফেরি ডুবে ১৩ জন নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম